বাঘারপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

Share

যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের মো. মোক্তার হোসেন (৪৮) এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার মো. রাজ্জাক মৃধা (৫০)। তিনি প্রাইভেট কারটির চালক।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ বোতল ব্লাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি ও ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করে।
এসব মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পরে উদ্ধার করা মালামালসহ গ্রেফতার দুজনকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসআরবি-৬-এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

Read more