যশোরের দুই থানার ওসি পদে রদবদল, বেনাপোলে বাবুল ও চৌগাছায় তিতুমীর

Share

যশোর অফিস 
যশোরের বেনাপোল পোর্ট ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদে রদবদল করা হয়েছে। দুই থানার ওসিকে পারস্পরিক বদলি করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, বেনাপোল পোর্ট থানার বর্তমান ওসি মুহাম্মদ শহীদ তিতুমীরকে চৌগাছা থানায় এবং চৌগাছা থানার ওসি কাজী বাবুল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে।
এর আগে গত ২৬ অক্টোবর যশোর জেলা পুলিশের সাতজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই আদেশে তৎকালীন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি এবং কোর্ট পুলিশের পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সর্বশেষ আদেশে তাঁদের আবারও কর্মস্থল পরিবর্তন করা হলো।

Read more