শার্শায় স্কুলছাত্রীকে শ্লী/লতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কা/রাদণ্ড

Share

যশোর অফিস
যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সুমন শার্শার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন সুমন। পরে ছাত্রীর বাবার করা মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হাসানুর রহমান আসাদ।

Read more