যশোরে নাশকতার অভিযোগে পুরাতন কসবার জনি-টিপন ও আরবপুরের তারেক আটক

Share

যশোর অফিস 
যশোরে নাশকতার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে শহরের পুরাতন কসবা এলাকার হাসানুজ্জামান জনি,একই এলাকার শাহজালাল টিপন এবং আরবপুর পাওয়ার হাউস মোড় এলাকার তারেক সরদার।
পুলিশ জানিয়েছে,সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি আদালত চত্তরে ককটেল বিস্ফোরন ও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে।  রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে।

Read more