যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দু’টি অভিযানিক দল আলাদা অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক হয়েছে। আটকৃতরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা (চন্দ্রপুর) গ্রামের মকবুল হোসেনের ছেলে টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো , যশোর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে মাসুদুর রহমান , চঁাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামের শাহজাহান গাজীর ছেলে আবু সাঈদ ও রূপদিয়া গ্রামের আদু বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস (৩৫)। ২৬ অক্টোবর সোমবার বিকেল ও সন্ধ্যায় যশের সদর ও চৌগাছা উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তঁাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা (চন্দ্রপুর) গ্রামে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তির বাড়ির সামনো থেকে টিটো মিয়া ও মাসুদুর রহমানকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে।
অপরদিকে,একইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবির এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে একটি দল যশোর সদর উপজেলার চঁাচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় অভিযান চালায়। সাড়াপোল সড়কে মৃত হাতেম আলীর বাড়ির সামনে থেকে আবু সাঈদ ও রুহুল আমিন বিশ্বাসকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক ৪ জনকে মঙ্গলবার ২৭ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।