যশোরে মা,দকাসক্ত আসামির ডোপ টেষ্টের খরচের টাকা দিবে কে!

Share

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার গোপালপুর এলাকা থেকে শাহিদুল রহমান শান্ত (২৬) নামে এক মাদক সেবন কারী ও ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানার অন্তরগত তার বাড়িয়া ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলো যশোর সদর উপজেলার তাল বাড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
তালবাড়িয়া ফাড়ির আইসি উপ-পরিদর্শক এসআই ইলিয়াস হোসেন জানান, আটক শান্ত একজন মাদক সেবি ও মাদক ব্যবসায়ী এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এরপর তাকে আটক করে ডোপ টেষ্ট করতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডোপ টেষ্ট করতে সরকারি মুল্য ৯২০ টাকা তার ব্যক্তিগত টাকা দেওয়া হয়েছে। যা সরাসরি ভাবে ফ্রি হওয়ার কথা কিন্তু ওই টাকা আমার ব্যক্তিগত টাকা দিয়ে ডোপ টেষ্ট করানো লাগলো।
এব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আরএমও ডাঃ হাবিবা সিদ্দিকী ফোয়ারা বলেন ডোপ টেষ্টের মেডিসিন সরকার থেকে পাওয়া না যাওয়ার কারণে ফ্রি করানো সম্ভব হয় না। তবে তত্ত্বাবধায়ক সাহেব যদি লিখে দেন তাহলে ফ্রি হতে পারে।
এব্যাপারে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মিরাজুল ইসলাম বলেন ডোপ টেষ্ট করবার জন্য পুলিশ হাসপাতালে কিট কিনা আছে। প্রথমে ওই কিট দিয়ে পরীক্ষা করা হয়। যদি পজেটিভ হয় তখন সরকারি হাসপাতালে পরীক্ষা করতে পাঠানো হয়। যে টাকা খরচ হয় ওই টাকা পুলিশ সুপার নিজে বহন করেন।

Read more