যশোরে ৭০ পিস ই,য়া,বা,সহ ডিবির হাতে এক ব্যক্তি আ,ট,ক

Share

যশোর প্রতিনিধি 
যশোরে অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল গফুর মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালী থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুরুলিয়া গ্রামের মোঃ আব্দুল আজিমের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল গফুর মোল্লার হেফাজত থেকে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আব্দুল গফুর মোল্লা ঘুরুলিয়া গ্রামের মৃত হাসেম আলী মোল্লার ছেলে। তিনি যশোর কোতোয়ালী থানার ঘুরুলিয়া গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বুধবার (২৬ আগস্ট) ২০২৬ তারিখে আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Read more