যশোর প্রতিনিধি
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জেলার ৯টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় দাবি পুলিশের
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মুস্তাফিজুর রহমান পলাশ, ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া সুমন, একই উপজেলার কায়েমখোলা গ্রামের মৃত মহাসিন মণ্ডলের ছেলে আনিসুর রহমান ওরফে চামড়া আনিচ, বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মাহাতাব শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার।
এ ছাড়া যশোর সদর উপজেলার হালসা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম, ধর্মতলা এলাকার ইসহাক আলীর ছেলে ইব্রাহিম হোসেন, কেশবপুর উপজেলার শাহানুর, একই এলাকার ইব্রাহিম শেখের ছেলে আকরাম হোসেন, মনিরামপুর উপজেলার বাকাশপোল গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম মোড়ল, মনোহরপুর গ্রামের নব কুমার মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল, নেহালপুর গ্রামের আলী দফাদারের ছেলে তৌহিদুল ইসলাম এবং লাগাইনডাঙ্গা গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে দেবাশীষ গাইন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মুস্তাফিজুর রহমান পলাশ ও ইব্রাহিম শিকদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক করা হয়েছে। আশরাফুল ইসলাম ও ইব্রাহিম হোসেনকেও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গোলাম কিবরিয়া সুমন, আনিসুর রহমান ও আকরাম হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং দ্বীন ইসলাম মোড়ল, উজ্জ্বল মণ্ডল, তৌহিদুল ইসলাম ও দেবাশীষ গাইনকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরবরাহ করা তালিকায় ১১ জনের নাম পাওয়া গেছে। বাকি তিনজনের নাম-ঠিকানা পাওয়া যায় নাই।