যশোরে আওয়ামী লীগের নৈ,রাজ্য ও নাশকতার প্রতিবাদে যুবদলের মতবিনিময় সভা

Share

যশোর অফিস: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁচড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা।

সভায় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান,জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, চাঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ও সদস্যসচিব ফজলুল আলম। এ ছাড়া ইউনিয়ন যুবদল নেতা সজীব গোলদার, বশির হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

Read more