যশোরে আল আমিন হ/ত্যা মামলায় প্রধান আসামি গোলাম রসুল গোপালগঞ্জ থেকে গ্রে/প্তা/র

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকায় আল আমিন হোসেন (২৯) হত্যা মামলায় গোলাম রাসুল (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর।
গ্রেপ্তার গোলাম রাসুল যশোর সদর উপজেলার পূর্ব বারান্দীপাড়া এলাকার লিয়াকত শেখের ছেলে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুরে পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়া এলাকার একটি দোকানে কাজ করার সময় আল আমিন হোসেনকে মোবাইল ফোনে সোনার বিস্কুটের পুরলো বোন দেখিয়ে ডেকে এনে বাড়ান্দীপাড়া লিছু তলা এলাকায় মাদ্রাসার পিছনে বাবুর মেহগনি বাগানে ডেকে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা গোলাম রাসুল ও পলাতক আসামি মো. সাফিয়ার রহমান টুটুল (২৮)সহ অন্যরা তাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে মামলার তদন্তে উঠে আসে।
হামলায় আল আমিন ঘটনা স্থলে মারা যায়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে পিবিআই যশোর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি গোলাম রাসুলের অবস্থান শনাক্ত করে। পরে ২৬ আগস্ট ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা এলাকাথেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তের স্বার্থে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
পিবিআই আরও জানায়, গোলাম রাসুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Read more