যশোরে আবু সাঈদ হত্যা মামলায় আসামি নুরুজ্জামান ভোলা কারাগারে

Share

যশোর প্রতিনিধি:
যশোরে আবু সাঈদ (৩২) হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মো. নুরুজ্জামান ওরফে ভোলা (২৭)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি যশোর কোতোয়ালি থানাধীন ভেকুটিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, আবু সাঈদ যশোর সদর উপজেলার ৯ নম্বর আরবপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকার নবার সর্দারের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ রাতে পূর্ব বিরোধের জেরে আবু সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নুরুজ্জামান ওরফে ভোলার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Read more