যশোরে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন আ,ট,ক

Share

যশোর প্রতিনিধি: যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জেলা শাখার সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর খয়রাত হোসেনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার (২৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Read more