যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস ও ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন

Share

যশোর অফিস 
যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল উইক ও হেলদি ফুড ফেস্টিভ্যাল-২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। উদ্বোধন ঘোষণা করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা।
প্রধান অতিথি বলেন, চিকিৎসা শিক্ষার্থীদের সুস্থ থাকতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসম্মত খাবারের গুরুত্ব রয়েছে। পরে শিক্ষার্থীরা ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম ও টেবিল টেনিসে অংশ নেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read more