যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করা হয়।
আটক নারী হলেন আম্বিয়া বেগম (৪০)। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর থানার গাপতলাপাড়া গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ বিশ্বাস। পৈতৃক ঠিকানা ঝিনাইদহের মহেশপুর থানার নাটিমা গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ঔষধ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার সময় প্রীতি বিশ্বাস (২৩)-এর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে চুরির উদ্দেশ্যে হাত দেন আম্বিয়া বেগম।
বিষয়টি টের পেয়ে প্রীতি বিশ্বাস নিজেই তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে হাসপাতালের গার্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রীতি বিশ্বাস যশোর কোতোয়ালি থানার দাইতলা ফতেপুর গ্রামের ইন্দ্রজিৎ বিশ্বাসের স্ত্রী।
হাসপাতাল গার্ড পুলিশ ঘটনাটি যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে চু,রি,র চেষ্টা, নারী আ,ট,ক
Share
Read more