যশোর অফিস
যশোর শহরের রামনগর ধোপাপাড়া এলাকায় টিন কেটে চুরির ঘটনায় মিজান ওরফে ‘চোর মিজান’কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ মামলায় এর আগে তার সহযোগী সুজনকে আটক করা হয়েছিল।
পুলিশ জানায়, গত ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে রোকসানা খাতুনের বাড়ির টিন কেটে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, রুপার নূপুর, পোশাক, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়। এ ঘটনায় লেলিন বাদী হয়ে মিজান ও সুজনের বিরুদ্ধে মামলা করেন।
গত ১ আগস্ট চুরি করা মালামাল বিক্রির সময় সুজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুড়লি এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, দুজনই পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।