যশোর বিমানবন্দরে ফ্লাইট নিয়মিত চালুর দাবিতে রেন্ট-এ-কার চালকদের দাবি

Share

যশোর অফিস : যশোর বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবিতে রেন্ট-এ-কারের চালকরা তাদের দাবি তুলে ধরেছেন। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এলাকায় একত্রিত হয়ে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

চালকদের দাবি, বিমানবন্দরের যাত্রী পরিবহনের ওপর নির্ভর করেই তাদের জীবিকা চলে। ফ্লাইট অনিয়মিত হওয়ায় আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যাত্রীসেবার স্বার্থে এবং তাদের জীবিকা রক্ষায় দ্রুত নিয়মিত ফ্লাইট চালুর দাবি জানান তারা।

Read more