নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় ইমন হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত ইমন হোসেন ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা এবং তিনি মঞ্জিল হকের ছেলে।
অভিযোগে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ইমনের আপন ছোট ভাই রিমন (২৩) নিজ বাড়িতে বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। হামলায় ইমন গুরুতর আহত হলে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা প্রদান করছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতের পরিবার জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরে পারিবারিক বি/রো/ধে ছোট ভাইয়ের হা/ম/লা/য় /আ/হ/ত যুবক হাসপাতালে
Share
Read more