শার্শায় বিশেষ অ/ভি/যা/নে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আ/টক ১

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ বোতল অবৈধ ESkuf Syrup উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে শার্শা থানার এসআই (নিঃ) চিরঞ্জিৎ মণ্ডল ও এএসআই (নিঃ) মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে শ্যামলাগাছি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেস্ট এগ্রা ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্বে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর থেকে ৩০ বোতল অবৈধ ESkuf Syrupসহ মো. আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আশার পিতা মো. আবুল কাশেম। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান (মাঝেরপাড়া) এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ৩০ বোতল অবৈধ ESkuf Syrup জব্দ করা হয়।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার (১৫ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Read more