নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের চৌগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল অবৈধ ESKUF Cough Syrup উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল চৌগাছা থানার ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘলসিংহ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দিঘলসিংহ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম (৬০)-কে তার বাড়ির পূর্ব পাশের বাইরের গেট এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ (ত্রিশ) বোতল অবৈধ ESKUF কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৬০), পিতা- মৃত আব্দুর রশিদ মণ্ডল, মাতা- মৃত হামিদা বেগম। তিনি দিঘলসিংহ (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা, থানা- চৌগাছা, জেলা- যশোর।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোরে ডিবির অভিযানে ৩০ বোতল এসকাফ কফ সিরাপসহ আটক ১
Share
Read more