এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে অনুপস্থিত ১১৭৯,বহিষ্কার ১

Share

যশোর অফিস 
যশোর শিক্ষা বোর্ডের অধীনে সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ে ৩৭ হাজার ৬৬৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৬ হাজার ৪৯০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে খুলনার পাবলা কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী।

Read more