শার্শায় মাদক-সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ঘোষণা

Share

যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার, নারী নির্যাতন, কিশোর অপরাধ, নাশকতা ও অবৈধ মাটি উত্তোলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নুরুজ্জামান লিটন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং এসব অপরাধ দমনে জনসচেতনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Read more