যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্জয় গাজী, কোরমান মোল্লা, কদর আলী, আনছার আলী, ওলিয়ার রহমান ও রেজাউল করিম। তারা সবাই শার্শা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।