যশোরে স্বামীর বিরুদ্ধে মারপিট ও জোর করে ঘুমের ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ, হাসপাতালে ভর্তি

Share

যশোর প্রতিনিধি:
যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধর করে জোরপূর্বক ঘুমের ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় এক গৃহবধূকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত গৃহবধূ নাজমিন (৪০), পিতা শেখ হাসমত, গ্রামের বাড়ি রহিতা, মনিরামপুর উপজেলা, যশোর। অভিযোগ রয়েছে, সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কাজীপুর এলাকায় স্বামীর বাড়িতে অবস্থানকালে তার স্বামী জাকারিয়া সরদার বাবু (৫০), পিতা মৃত নজরুল সরদার, তাকে মারধর করে জোরপূর্বক ঘুমের ট্যাবলেট খাইয়ে দেন।
ভিকটিমের ছেলে হাসিব অভিযোগ করেন, ঘটনার পর তিনি ও তার মামারা নাজমিনকে উদ্ধার করে সকাল আনুমানিক ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে নাজমিন হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

Read more