যশোর চৌগাছায় সোনার দোকানে দুঃসাহসিক চুরি 

Share

যশোর অফিস 
 যশোরের চৌগাছায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে বন্ধক রাখা প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়েছে।
রোববার সকালে পৌর এলাকার চৌগাছা-ঝিকরগাছা সড়কের স্বপ্ন সুপার শপের সামনে অবস্থিত ‘দীপিকা জুয়েলার্স’-এ এ চুরির ঘটনা ধরা পড়ে।
দোকানের মালিক গণেশ কুমার জানান,শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে এসে দেখেন দোকানের শাটারের হুক ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো। পরে দেখা যায়, বন্ধক রাখা স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়ে গেছে।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more