যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে শার্শা উপজেলার সাড়াতলা বাজার-ফুলসরগামী সড়কের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৪০),ও সালত গ্রামের আকবর আলীর ছেলে মো. জুয়েল হোসেন (২৫)। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মিরাজুল ইসলাম জানায়, আটক দুই আসামির কাছ থেকে মোট ৮০ (আশি) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়া অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Share
Read more