যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২

Share

বিশেষ প্রতিনিধি:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৮৯ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ১৬৮ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৯৩ জন।
এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলা ও কুষ্টিয়া জেলার একটি করে কেন্দ্র থেকে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী জানান, খুলনা বিভাগের ২৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—
খুলনা: ৫২৬ জন
বাগেরহাট: ১৭৩ জন
সাতক্ষীরা: ৩০০ জন
কুষ্টিয়া: ৩০৮ জন
চুয়াডাঙ্গা: ১৮৪ জন
মেহেরপুর: ৮৬ জন
যশোর: ৩৪৭ জন
নড়াইল: ১৪৩ জন
ঝিনাইদহ: ৩৫৪ জন
মাগুরা: ১৭২ জন
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং অসদুপায় রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

Read more