যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারীর ব্যাগ থেকে ৭ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাবেয়া বেগম (৩০) মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের বাসিন্দা। তিনি হাফিজুর রহমানের স্ত্রী।
রাবেয়া বেগম জানান, তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যশোর জেনারেল হাসপাতালে আসেন। এক পর্যায়ে এক্স-রে রুমের সামনে অবস্থানকালে তার ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তি ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত লোকজনকে জানান।
ঘটনার পর হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ভুক্তভোগী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
যশোর জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৭ হাজার টাকা চুরির অভিযোগ
Share
Read more