যশোরে চুরির মামলায় স্ত্রীসহ স্পাইডার শামীম কারাগারে 

Share

যশোর প্রতিনিধি:
যশোর শহরের কাজীপাড়া এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন যশোর শহরের শংকরপুর (মেডিকেল পাড়া নতুন বাস টার্মিনালের পাশে), এপি পাড়া, ৬ নম্বর ওয়ার্ড রবিউল ইসলাম বাবুর ছেলে শামীম ইসলাম ওরফে ইসপাইডার শামীম (৩২), শামীন ইসলাম ওরফে ইসপাইডার শামীমের স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টি (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ তারিখে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে একটি ASUS ল্যাপটপ, চারটি স্বর্ণের অলংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৮ লাখ টাকা।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে শামীম ইসলাম ওরফে স্পাইডার শামীমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে চুরি হওয়া ASUS ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, শামীম ইসলামের বিরুদ্ধে যশোরের কোতোয়ালী ও বিকাশখালী থানাসহ বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করে মামলার তদন্ত চলমান রয়েছে।

Read more