যশোরে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনেই (রহ.)-এর স্মরণে শোকসভা

Share

যশোর অফিস
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেই (রহ.)-এর স্মরণে যশোর প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব-ই মাহদি মিশন, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব, গবেষক, লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ মাহদি আলিজাদেহ মুসাভি। বিশেষ অতিথি ছিলেন সাইয়্যেদ মুস্তাফা মুসাভি, ঘাসেম শাবানকারি, মাহদি মোলায়ী আরানি, সাংবাদিক, গবেষক ও লেখক বেনজিন খান, কবি কাসেদুজ্জামান সেলিম এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির (বিআইইউএস) সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আব্দুল কুদ্দুস বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরলী ইমামবাড়ার সম্পাদক ও ইনকিলাব-ই মাহদি মিশনের পরিচালক মো. সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেই (রহ.) ইসলাম, মানবতা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে। তাঁর আদর্শ, চিন্তা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা শান্তি, ন্যায়বিচার, নৈতিক মূল্যবোধ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
শোকসভা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।

Read more