যশোর ঝিকরগাছায় ফুটবল খেলা দেখা নিয়ে কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তানভীর নামে এক কিশোরকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগে তানভীরের বাবা শওকত আলী জানান, সোমবার রাতে আর্জেন্টিনার খেলা দেখার সময় বাঁশি চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের হাসান আলীর সঙ্গে তানভীরের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকালে বেনেয়ালী বাজারে যাওয়ার পথে হাসান আলী তার ওপর হামলা চালান। এ সময় ধারালো বার্মিজ চাকুর আঘাতে তানভীরের বাম কান ও মাথার পাশে জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Read more