যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩,সুস্থ ৬

Share

যশোর অফিস 
 গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই) জেলার ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসাধীন আছেন। জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মণিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত জেলায় মোট ১৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

Read more