যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় বড় ভাই আতিয়ার রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) চৌগাছা থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
আদালতে পাঠানো প্রতিবেদনে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. আব্দুল আলিম (৪৯)। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও পূর্বের মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৯ জুন রাতে থেকে ৩০ জুন দুপুরের মধ্যে চৌগাছা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় আতিয়ার রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে হত্যার আলামত গোপন করতে তার মরদেহ একটি বিলের কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ আব্দুল আলিমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চৌগাছায় আতিয়ার হত্যা মামলার আসামি আটক
Share
Read more