যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল অবৈধ উইংস (WINGS) কফ সিরাপসহ মো. হাবিবুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রকি মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম ৬ জুলাই শার্শা থানার জামতলা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকার আলামিনের মাছের খামারের মোটরঘরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল অবৈধ উইংস (WINGS) কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. হাবিবুর রহমান (৪২), পিতা- রমজান আলী, মাতা- ছফুরা খাতুন। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার খলসী (বাজারপাড়া) এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে ডিবির অভিযানে ২০ বোতল উইংস কফ সিরাপসহ আটক ১
Share
Read more