যশোর বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৩ হাজার ৫৭২, বহিষ্কার ৩

Share

যশোর অফিস 
 যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সোমবার অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ১৭৯ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৬০৭ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৭২ জন।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী।
তিনি জানান, যশোর জেলায় অনুপস্থিত ছিল ৪৫২, খুলনায় ৬০৮, বাগেরহাটে ২৪৫, সাতক্ষীরায় ৩৭৩, কুষ্টিয়ায় ৩৯২, চুয়াডাঙ্গায় ২৩৪, মেহেরপুরে ১০৯, নড়াইলে ১৪৬, ঝিনাইদহে ৭৬৯ এবং মাগুরায় ২৪৪ জন পরীক্ষার্থী।

Read more