প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুন ঢাকায় চিকিৎসাধীন, বৃহস্পতিবার বাইপাস সার্জারি

Share

যশোর অফিস 
 প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গত ৫ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার জাহিদ হাসান টুকুনের হার্টে বাইপাস সার্জারি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সময় নির্ধারণ করেছে। অস্ত্রোপচার পর্যন্ত তিনি সিসিইউতে চিকিৎসাধীন থাকবেন।
এদিকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনা করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। সংগঠনের এক বিবৃতিতে জেইউজের সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায় তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।

Read more