মনিরামপুরে নারীকে ধর্ষণের অভিযোগ

Share

 যশোর অফিস 
যশোরের মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তালাকপ্রাপ্ত তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নারীর (২১)কে একই গ্রামের রিজাউল গাজী (৪৫) বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে ওই তরুণী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগী বিয়ে ও গর্ভের সন্তানের সামাজিক স্বীকৃতির দাবি জানালে অভিযুক্ত তাকে গালিগালাজ ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more