যশোর ব্যবসায়ী সেজে প্রতারণা, ৩ জন গ্রেফতার

Share

যশোর অফিস 
ফটোকপি মেশিনের পার্টস সাপ্লাইয়ার পরিচয়ে যশোরের ব্যবসায়ী ইকবাল হোসেনের কাছ থেকে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার ফুলতলা থেকে তিন প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই যশোর। গ্রেফতাররা হলেন মনিরুল ইসলাম (৪০), হাফিজুর রহমান মোল্যা (৪৭) ও ইমতিয়াল আহমেদ ওরফে সুজা (৩০)।
পিবিআই জানায়, গত ২২ ডিসেম্বর যশোরে এসে তারা অর্ডারকৃত মালামালের মূল্য বাবদ ৫০ হাজার টাকাসহ জরুরি প্রয়োজন দেখিয়ে আরও ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Read more