বেনাপোলে স্বর্ণের দুল ছিনতাই মামলায় আসামি গ্রেপ্তার স্বর্ণের কানের দুল উদ্ধার 

Share

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহাগ হোসেন (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালতে দাখিল করা পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত বেনাপোল পোর্ট থানা এলাকার ভবরবেড় (পূর্বপাড়া) মৃত রহমানের ছেলে মোঃ সোহাগ হোসেন, তিনি আদালতের নির্দেশে জেলহাজতে আটক রয়েছেন।

মামলার বাদী বেনাপোল পোর্ট থানা এলাকার খড়িডাঙ্গা গ্রাম কৃষ্ণপদ বিশ্বাসের মেয়ে মনিরা বিশ্বাস (২২) এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষার্থী।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই ২০২৬ দুপুরে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা এলাকায় বাদীর কাছ থেকে একটি এক জোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। দুলটির ওজন প্রায় ৩ আনা এবং আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। এছাড়া আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা থাকায় তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Read more