এমপি মসলে উদ্দিন ফরিদ প্রেসক্লাবে, সাংবাদকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান

Share

নিজস্ব প্রতিবেদক: আজ ৬ জুলাই (সোমবার) সকালে প্রেসক্লাবের ‘সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে’ এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত থেকে দুটি এসি ক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ মনে করেন, সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই অগ্রগতির জন্য প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততা জরুরি।

সংসদ সদস্য সংবাদমাধ্যমের গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। যেকোনো ভুলত্রুটি ধরিয়ে দিয়ে এবং উন্নয়ন কাজে অংশ নিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

তিনি বলেন, চৌগাছা হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে দেশের একটি ‘মডেল হাসপাতাল’ ছিল। বিশেষ করে স্বাভাবিক ও সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে এর পারফরম্যান্স জেলা সদর হাসপাতালকেও ছাড়িয়ে যেত। দেশের ১৬৪টি থানার মধ্যে উপজেলা পর্যায়ে ৯ম হাসপাতাল হিসেবে এটি ১০০ শয্যায় উন্নীত হয়ে উদ্বোধন হতে যাচ্ছে। স্থানীয় কমিউনিটিকে সাথে নিয়ে হাসপাতালটির সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Read more