যশোরের সিদ্ধেশ্বরী কালীমন্দিরে দানবাক্স ভেঙে টাকা চুরি

Share

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড়বাজার এলাকার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে তিনটি দানবাক্স ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের ছাদ দিয়ে প্রবেশ করে একটি সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন এবং আরেকটির দিক ঘুরিয়ে দেয়। এরপর তিনটি দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
মন্দির কর্তৃপক্ষের ধারণা, দানবাক্সে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে।
যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯, সুস্থ ১১
নিজস্ব প্রতিবেদক, যশোর:
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

Read more