সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে আদালতে মামলা

Share

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনালী আক্তার স্মৃতি নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত ভুক্তভোগীর ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং পরে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। থানায় অভিযোগ দিয়েও মামলা না হওয়ায় ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

Read more