দুর্নীতির অভিযোগ প্রমাণিত,কেশবপুরের মাদ্রাসা সুপারের বরখাস্ত অনুমোদন

Share

যশোর অফিস 
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপারিনটেনডেন্ট মো. রিজাউল ইসলামের চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বোর্ডের রেজিস্ট্রার স্বাক্ষরিত ২৪ জুন ২০২৬ সালের আদেশে জানানো হয়, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ পর্যালোচনা করে বোর্ডের আপিল ও সালিশ কমিটি বরখাস্তের আবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।
অভিযোগ অনুযায়ী, রিজাউল ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার টিউশন ফিসহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৪ ডিসেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটি তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। পরে সেই সিদ্ধান্ত অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করা হলে আপিল ও সালিশ কমিটি তা অনুমোদন করে।
বোর্ডের আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Read more