যশোর অফিস
যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সিভিল সার্জনের কার্যালয়, যশোর হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত জেলায় মোট ৮০৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০২ জনের হাম সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে ৫৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে হাসপাতালে ৫ জন নিশ্চিত হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
যশোর সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।