যশোরে র‌্যাবের অভিযানে ৪০ বোতল স্কাপ সিরাপসহ নারী গ্রেপ্তার

Share

যশোর প্রতিনিধি 
যশোরে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪০ বোতল স্কাপ সিরাপসহ মোসাঃ মুনজুরা আক্তার জলি নামে
এক নারীকে গ্রেপ্তার করেছেন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানাধীন মুড়লীর মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় যশোর থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি যশোরের ঝিকরগাছা এলাকা থেকে নওয়াপাড়া এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে এসব অবৈধ মাদকদ্রব্য বহন করছিলেন।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more