যশোর প্রতিনিধি
যশোরে র্যাব-৬, সিপিসি-৩ এর অভিযানে দুইটি জীবিত তক্ষকসহ মো. সোহেল পারভেজ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত ১২টা ২৫ মিনিটে যশোরের কোতোয়ালী মডেল থানার বড় ভেকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় ভেকুটিয়ায় নিজ বসতবাড়ি থেকে মো. সোহেল পারভেজকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি তক্ষক।
আটক সোহেল পারভেজ বড় ভেকুটিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ বা মামলা থাকার তথ্য পাওয়া যায়নি।
অভিযান শেষে উদ্ধার হওয়া দুইটি তক্ষক যশোর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে দুইটি তক্ষকসহ আটক ১
Share
Read more