যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বাড়ি ফেরার পথে মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আহত মনির হোসেন অভয়নগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মশাটি গ্রামের বাসিন্দা। তিনি মুরাদ আলি খাঁর ছেলে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) ভাঙা গেট বাজার থেকে বাড়ি ফিরছিলেন মনির হোসেন। পথে শ্যামলের বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
অভয়নগরে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম, যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি
Share
Read more