যশোর অফিস
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন এবং অভয়নগর হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন। জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।