যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭টি চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে শার্শা থানার এসআই (নিরস্ত্র) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ডকের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় মো. আব্দুল কাদের (২০) নামে এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ রেল বাজার এলাকার (নাভারণ গরুর হাটের পেছনে) তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৫টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইলসহ মোট ৭টি চোরাই মোবাইল উদ্ধার করে।
গ্রেপ্তার আব্দুল কাদের নাভারণ রেল বাজার এলাকার বাসিন্দা। তার পালিত পিতা মো. সালাম গাজী এবং পালিত মাতা শিল্পী বেগম।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শার্শায় বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১
Share
Read more