অভিযোগের পরও চলছে ‘ড্রিম টাচ কোচিং সেন্টার

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরের নড়াইল রোড এলাকার ‘ড্রিম টাচ কোচিং সেন্টার’ নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পরও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অভিভাবকদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন, যা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী। এছাড়া কোচিং চলাকালে শিক্ষার্থীদের পর্যাপ্ত তদারকি করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, সংবাদ প্রকাশের পর কিছু পরিবর্তন আনা হলেও কোচিং কার্যক্রম এখনো আগের মতোই চলছে।
এ বিষয়ে যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read more