যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১১টার দিকে হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা গ্রামের আয়েশা (৪০) জানান, ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তিনি। ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ব্যাগ থেকে এক হাজার ৫০০ টাকা চুরি হয়ে যায়।
তিনি বিষয়টি হাসপাতালের দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।